Bismillahir Rahmanir Rahim


ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাবি- নিয়মিত মাস্টার্স শূন্য আসনে ভর্তির বিজ্ঞপ্তি- ২০২৬

ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। নিয়মিত মাস্টার্স (১ বছর/২ সেমিস্টার) প্রোগ্রামে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি
২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের স্বল্পসংখ্যক শূন্য আসনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদনের যোগ্যতা:
১। যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা ইউজিসি অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
২। স্নাতক (সম্মান)/ফাজিল (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.২৫ (৪.০০ স্কেলে) অথবা দ্বিতীয় বিভাগে ৫৫% নম্বর।
৩। মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় মোট সিজিপিএ ন্যূনতম ৭.০০ (কোনো পরীক্ষায় সিজিপিএ ৩.০০ এর কম নয়)।
৪। ভর্তি ক্ষেত্রে বয়স বা শিক্ষাজীবনে কোনো বাধ্যবাধকতা নেই।
ভর্তি ফরম সংগ্রহ ও জমা:
বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে ০৫/০২/২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন বিভাগীয় অফিস থেকে সরাসরি অথবা নিম্মোক্ত লিংকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করা যাবে। আবেদন ফি ৩,১০০/- (তিন হাজার একশত) টাকা বিকাশ (মার্চেন্ট) অ্যাপে গিয়ে Payment অপশন সিলেক্ট করে ০১৮২০-৫৪৪৫২৩ নাম্বারে Payment করতে হবে।
অনলাইন রেজিস্ট্রেশন লিংক:
ভর্তি পরীক্ষা: ০৭/০২/২০২৬ তারিখ শনিবার বিকাল ৩:৩০ টায় ইসলামিক স্টাডিজ বিভাগে অনুষ্ঠিত হবে।
যোগাযোগের ঠিকানা:
ইসলামিক স্টাডিজ বিভাগ, কক্ষ নং ২০২১, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৭১৬-২৩৬৩৯৬, ০১৮১৫-৪৯৭৬৭৭, ০১৭০৬-৪২৭৯১০

রেজিট্রেশন লিংকঃ ক্লিক করুন 

নোটিশ দেখুনঃ ক্লিক করুন